খেলা

টি২০ বিশ্বকাপ: লড়াই করে হারলো আরব আমিরাত

টি২০ বিশ্বকাপ

টি২০ বিশ্বকাপের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে সংযুক্ত আরব আমিরাতকে ৩ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস।

আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১১১ রান করে আরব আমিরাত। জবাবে শক্ত বোলিংয়ের মুখে চ্যালেঞ্জের সম্মুখীন হলেও ডাচরা এক বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শম্বুক গতির সূচনা করে আমিরাত। কোনো উইকেট না হারালেও পাওয়ার প্লের ৬ ওভার থেকে তারা মাত্র ৩১ রান তুলতে সমর্থ হয়। সপ্তম ওভারে প্রথম উইকেটের পতন ঘটে তাদের। শেষ ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান বোর্ডে যোগ করতে পেরেছে সিপি রিজওয়ানের দল। তাতে ২০ ওভারশেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১১১/৮।

মুহাম্মদ ওয়াসিম ৪৭ বলে ৪১ রান করেন। পেস বোলার বাস ডি লিডি ১৯ রানে তিনটি ও ফ্রেড ক্লাসেন ১৩ রানে দুটি উইকেট নেন।

ছোট টার্গেট তাড়া করতে নেমে ৪১ রানের মধ্যে ২ উইকেট হারায় ডাচরা। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দেন আমিরাতি বোলাররা। বিশেষ করে জুনায়েদ সিদ্দিক (৩/২৪) ডাচদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন।

৭৬ রানে ৬ উইকেট হারানোর পর টিম প্রিঙ্গল ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস মিলে ৩০ বলে ২৭ রান তুলে নেদারল্যান্ডসকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ৪ উইকেট হাতে নিয়ে শেষ ৩৬ বলে ৩৫ রান লাগতো ডাচদের।

শেষে সিঙ্গেল ও ডাবলসের ওপর নির্ভর করে লক্ষ্যে পৌঁছায় নেদারল্যান্ডস।

আরও পড়ুন:  অশ্লীলতা ছড়িয়ে ১০৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিগো বাংলা

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

খেলা

‘বাংলাদেশের এই সম্মান কখনো ভুলবো না’

সাদা পোশাকে বিদায়ী ম্যাচ রস টেলরের। ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামার সময় বাংলাদেশের ক্রিকেটারদের দেয়া ‘গার্ড অব অনার’ হৃদয়ে
Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর